বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
আজকের শিরোনাম
চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান

নাটোরে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার মূলহোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ১২২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার মূলহোতা মোঃ রুবেল আলী (৪২) কে নাটোর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, রাজশাহী।

র‌্যাব সূত্রে জানা যায়, রুবেল আলী নাটোর জেলার লালপুর উপজেলার চকশোভ (হঠাৎপাড়া) গ্রামের মোঃ আকতার হোসেনের ছেলে। তিনি বর্তমানে রাজশাহী জেলার বোয়ালিয়া থানাধীন শেখেরচক বিহারীবাগান এলাকার শফিকুল ইসলামের ভাড়া বাড়ি (হোল্ডিং নং-৫২) তে বসবাস করছিলেন।

অভিযোগে জানা যায়, রুবেল আলী ভুক্তভোগী তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৯)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সদর কোম্পানির একটি দল ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে নাটোর সদর থানাধীন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল আলী অপরাধের বিষয়টি স্বীকার করেছে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব আরও জানিয়েছে, সমাজে ধর্ষণসহ নারীর প্রতি সব ধরনের নির্যাতন প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

➡️ র‌্যাব-৫ এর আহ্বান: মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে সহযোগিতা করুন এবং সঠিক তথ্য দিয়ে পাশে থাকুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর