শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল

চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলম: “দুর্নীতি-দুঃশাসনের অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার

বিশেষ প্রতিনিধিঃ / ১২১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম-১১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলমের নেতৃত্বে ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ প্রশাসনিক এমারত ওয়ার্ড ও সাংগঠনিক দারুস সালাম ওয়ার্ডের উদ্যোগে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগ শেষে আলিশাহ নগর বন্দরটিলা কাঁচা বাজারের পেছনের গলি আবাসিক এলাকা সার্বিক উন্নয়ন কমিটির নিজস্ব ভবনে অনুষ্ঠিত মহল্লা কমিটির আয়োজিত সভাটি জনতার মিলনমেলায় রূপ নেয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নং দক্ষিণ প্রশাসনিক এমারত ওয়ার্ডের আমীর ওসমান গনি এবং ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শাহেদ আলী। এ ছাড়া সভায় অংশ নেন দারুস সালাম ওয়ার্ড সভাপতি মিজান খান, বন্দরটিলা পূর্ব ওয়ার্ড সেক্রেটারি আবু কালাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইপিজেড থানা সেক্রেটারি আব্দুস সবুর আশিকী, বন্দরটিলা পূর্ব ওয়ার্ড সভাপতি মাস্টার শাহিন, সেক্রেটারি আসাদুজ্জামান, আলিশাহ নগর সার্বিক উন্নয়ন কমিটির সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

সভায় বক্তারা বলেন, “দেশ আজ দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনের করাল গ্রাসে জর্জরিত। লাগামহীন দ্রব্যমূল্য, বেকারত্ব, সন্ত্রাস ও অনিয়মে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে।”

প্রধান অতিথি শফিউল আলম তার বক্তব্যে দৃঢ় কণ্ঠে বলেন,“স্বাধীনতার অর্ধশতাব্দীর পরও জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। দুর্নীতি, দুঃশাসন ও অব্যবস্থার অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে। জনগণের শক্তিই আমাদের
মূল ভরসা।”

বিশেষ অতিথি ওসমান গনি অভিযোগ করে বলেন,“আইন-শৃঙ্খলার নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, অথচ দুর্নীতিবাজ ও মাদক সিন্ডিকেট নিরাপদ আশ্রয়ে রয়েছে। এই অবিচার আর সহ্য করা হবে না।”

কাউন্সিলর পদপ্রার্থী শাহেদ আলী বলেন,
“জনগণের আস্থা ও ভোটে সুযোগ পেলে আমি সেবামূলক রাজনীতি, স্বচ্ছতা ও জবাবদিহির দৃষ্টান্ত স্থাপন করব।”

সভায় বক্তারা সর্বসম্মতভাবে বলেন— দমননীতি, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া দেশের সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

সভাস্থলে বক্তাদের আহ্বান ও বক্তব্যে স্থানীয় জনতার মধ্যে দৃশ্যমান উদ্দীপনা ছড়িয়ে পড়ে। শ্লোগানে শ্লোগানে মুখরিত জনসমাবেশ প্রমাণ করে— জনতার ক্ষোভ আজ চরমে এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা অদম্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর