বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার। খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’সহ  নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন 

রাউজান থানা, চট্টগ্রাম। রাউজান থানার বিশেষ অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

সাংবাদিক এম দিদারুল আলম / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

রাউজান চট্টগ্রাম 

চট্টগ্রাম জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার এর নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ জনাব মনিরুল ইসলাম ভূইয়া এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ইং ১০/১১/২০২৫ তারিখ ১৫.০০ ঘটিকার সময় রাউজান থানাধীন রাউজান পৌরসভা এলাকা হতে রাউজান থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ ইকবাল হোসেন চৌধুরী প্রঃ মেজর ইকবাল (৫২), পিতা-আব্দুল কুদ্দুছ প্রঃ কালু মেম্বার, সাং-সুলতানপুর, কালু মেম্বারের বাড়ী, ৭নং ওয়ার্ড, রাউজান পৌরসভা, থানা-রাউজান, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।থানার নথিপত্র পর্যালোচনায় উক্ত আসামীর বিরুদ্ধে ৬টি হত্যা মামলা সহ দাঙ্গা-মারামারি ও অপহরণ সংক্রান্ত ১১টি মামলার বিবরণ পাওয়া গেলেও আসামির কথিত মতে তিনি রাউজান, ফটিকছড়ি এবং রাঙ্গুনিয়া থানায় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ সর্বমোট প্রায় ৪০টির অধিক মামলা রয়েছে। তিনি চাঞ্চল্যকর শ্যামল হত্যা, আমান হত্যা, ভিপি বাবুর ও মুজিব হত্যা মামলার আসামি। উক্ত আসামী একজন শীর্ষ সন্ত্রাসী এবং সক্রিয় ডাকাত দলের সদস্য। রাউজান, ফটিকছড়ি এবং রাঙ্গুনিয়া থানা এলাকায় সে বিভিন্ন অপকর্মের হোতা এবং ত্রাস সৃষ্টিকারী মর্মে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর