রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে; আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মোঃ সাইফুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার ধানশাইলে বিএনপির প্রয়াত দুই নেতার মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল

ভূরুঙ্গামারীতে শিক্ষকদের সংবর্ধনা

নাহিদ হাসান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ২০৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নাহিদ হাসান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারিদের দাবি আদায়ের আন্দোলনে ঢাকায় অংশগ্রহণকারী  শিক্ষক ও কর্মচারীদের ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১১ টায় ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদ্রাসা হলরুমে এ সংবর্ধনা প্রদান করে সম্মিলিত শিক্ষক পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখা।

সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি কলেজের অধ‍্যক্ষ বাবুল আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা, জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী আনোয়ারুল ইসলাম, এনসিপি মনোনীত প্রার্থী মাহফুজুল ইসলাম কিরণ।

অনুষ্ঠানে  ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন, বাউসমারী ফাযিল মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, চর বারুইটারী আলিম মাদ্রাসার অধ‍্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, মইদাম কলেজের অধ‍্যক্ষ আমিনুল ইসলাম, তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সামাদ নগর বালিকা উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক কাজিমুদ্দিনসহ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় আনন্দলোনে অংশ নেওয়া  ৮০ জন কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে  প্রায় দুই শতাধিক শিক্ষক অংশ গ্রহন করেন।

###
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
২২-১১-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর