বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী

ভুরুঙ্গামারীতে এসডিএফ’র দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১৪৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ক্লাস্টারের বারাইটারী গ্রাম সমিতির অফিসে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় দ্বারা পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর ) দুপুরে রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায়, এসডিএফ কুড়িগ্রামের সহযোগিতায় রিলাই বারাইটারী দুগ্ধ উৎপাদনকারী মহিলা সমবায় সমতির আয়োজনে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে প্রশিক্ষনার্থীরা গাভীর দুধ থেকে ঘি, মিষ্টি, দই ও সন্দেশ তৈরির প্রশিক্ষণ গ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কুড়িগ্রামের জেলার জেলা ব্যবস্হাপক জনাব মোঃ শহিদুল ইসলাম।

প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা কর্মকর্তা ( যুব ও কর্মসংস্হান)অতিরিক্ত দায়িত্ব, জীবিকায়ন, জান্নাতুল ফেরদৌসী।

এ সময় বক্তারা বলেন, এ প্রশিক্ষন উৎপাদনকারী দলের সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য, আয়োজন ও সহযোগিতা করেছে এসডিএফ যার মাধ্যমে নারীরা ঘি, মিষ্টি, দই ও সন্দেশ তৈরি করে বাজারজাত করে আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং পরিবারকে সাপোর্ট দিতে পারবে। বক্তারা আরও বলেন, নারীদেরকে আত্মনির্ভরশীল করে তোলার জন্য এসডিএফ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, যাতে করে বেকারত্ব দূর হয়, নারীরা স্বাবলম্বী হয়ে দক্ষ জনশক্তিতে নিজেকে রুপান্তরিত করতে পারে।

প্রশিক্ষণে রিলাই বারাইটারী দুগ্ধ উৎপাদনকারী মহিলা সমবায় সমতির ২১ জন সদস্য অংশগ্রহণ করে এবং প্রশিক্ষক হিসেবে স্হানীয় একজন মিষ্টি, ঘি, দই প্রস্তুতকারী ব্যক্তি উপস্থিত ছিলেন।

###
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
০৩-১২-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর