বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লাকসামে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

রবিউল হোসাইন সবুজ কুমিল্লা প্রতিনিধিঃ / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

রবিউল হোসাইন সবুজ কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুমার নামাজের পর লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামের নির্দেশে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করেন।
দলীয় নেতা-কর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত এ আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের সদস্য মাইন উদ্দিন শরিফ, সাবেক ছাত্রনেতা ফয়সাল মাহমুদ, সাবেক ছাত্রনেতা মাসুদ, সাবেক ছাত্রনেতা সাইফুলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ শেষে উপস্থিত মুসল্লি ও নেতা-কর্মীদের মধ্যে তাবারক বিতরণ করা হয়।
স্থানীয় নেতা-কর্মীরা জানান, দলের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় লাকসামে ধারাবাহিকভাবে দোয়ার আয়োজন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর