সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

ভুরুঙ্গামারীতে চর এলাকার কৃষক কৃষাণীদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষক-কৃষাণীদের কৃষি প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক মো: মেহেদী হাসান।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শরিফা জান্নাত।

এ সময় প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রামের অতিরিক্ত উপ-পরিচালক মেহেদী হাসান জানান, এ প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে চরাঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, আয় বাড়ানো এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো, যেখানে প্রদর্শনী ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি করা হবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার বলেন, চর এলাকার কৃষিকbে আধুনিক প্রযুক্তির আওতায় আনতে এবং কৃষকের দক্ষতা বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে ফসলের নিবিড়তা বৃদ্ধির মাধ্যমে কৃষক কৃষাণীদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে কৃষি অফিস। এরই ধারাবাহিকতায় এ প্রকল্পের মাধ্যমে আখ, কালোজিরা, মুগ, সরিষা, মসুর, মিষ্টি আলু, তরমুজ, মরিচ, শসাসহ চর অঞ্চলে উপযোগী নানা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উপজেলার ১০টি চরে ৩০ টি গ্রুপে ৩০০ জন কৃষক কে এ প্রশিক্ষণ দেয়া হবে। যা চলমান রয়েছে।

###
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
১১-১২-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর