সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

বাঁশখালীর বাঁশখালাতে হযরত শাহ বোঁচা ফকির (রহঃ) এর ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিল সম্পন্ন

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ১৩৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচরা ইউনিয়নের বাঁশখালাতে অলিকুল শিরোমণি হযরত শাহ বোঁচা ফকির (রহঃ) এর ফাতেহা শরীফ উপলক্ষে এক আজিমুশশান মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

মাহফিলের উদ্বোধন করেন হযরত মাওলানা আহমদ হোসেন, শাহজাদা, মরহুম হযরত মাওলানা আবুল কালাম সাহেব, বাঁশখালা, বাঁশখালী, চট্টগ্রাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ইসমাইল সাহেব, সাবেক ইউপি সদস্য, বাহারছড়া ইউনিয়ন পরিষদ, বাঁশখালী।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রফেসর ড. বি এম মফিজুর রহমান আল-আযহারী, অধ্যাপক, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।

তিনি রাসূলে কারীম (সা.)-এর আদর্শ অনুসরণ, আধ্যাত্মিকতা ও সমাজ সংস্কারে সুফি-সাধকদের অবদানের ওপর আলোকপাত করেন।

প্রধান ওয়ায়েজ হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা মুফতি আবুল কাশেম তাহেরী, আরবি প্রভাষক, রঙ্গিয়াঘোনা ফাজিল মাদ্রাসা।

বিশেষ ওয়ায়েজ হিসেবে বয়ান রাখেন—
হযরত মাওলানা আলী আহমদ সাহেব, সিনিয়র শিক্ষক, বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা
হযরত মাওলানা মফিজুল হক সাহেব, সিনিয়র শিক্ষক, মাদ্রাসা-ই আবু হুরায়রা (রাঃ), চট্টগ্রাম
মাওলানা জয়নাল আবেদীন সাহেব, খতিব, পূর্ব বাঁশখালা জামে মসজিদ
মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জনাব দেলোয়ার আজিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

মাহফিল সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ ফোরকানুল ইসলাম, পরিচালক, অত্র মাদ্রাসা।
অনুষ্ঠানে হযরত শাহ বোঁচা ফকির (রহঃ) এর রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তবাররুক বিতরণ করা হয়।
মাহফিলের আয়োজন করে হযরত শাহ বোঁচা ফকির (রহঃ) একতা সংঘ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর