শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
আজকের শিরোনাম
খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর

অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি ২০২৫-এ সাফল্য: আল মুনিরকে সংবর্ধনা ও দোয়া মাহফিল

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৭৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

মোঃ জালাল উদ্দিন। শ্রীমঙ্গল শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়-এর অষ্টম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী আল মুনির ২০২৫ সালের অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি অর্জন করেছে। তার এ সাফল্যে বিদ্যালয় পরিবার ও স্থানীয় শিক্ষাঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, আল মুনির এর আগে প্রাথমিক শিক্ষাস্তরেও বৃত্তি লাভ করেছিল। ধারাবাহিক এই কৃতিত্ব তার অধ্যবসায়, নিয়মিত অধ্যয়ন ও শিক্ষক-অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফল বলে সংশ্লিষ্টরা মনে করেন।
আল মুনির বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মনসুরের পুত্র। সন্তানের এই অর্জনে পরিবারে আনন্দের পাশাপাশি শিক্ষকমণ্ডলীর মাঝেও গর্বের অনুভূতি বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, এ অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) তার নিজ বাসভবনে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আত্মীয়-স্বজন, সহকর্মী, শিক্ষকমণ্ডলী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে আল মুনিরের ভবিষ্যৎ সাফল্য, নৈতিক উন্নয়ন এবং দেশ-জাতির কল্যাণে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
সংশ্লিষ্টরা আল মুনিরের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন, যেন সে আগামী দিনগুলোতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর