শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

শেরপুরে সিসিটিভির আওতায় যুক্ত হলো পৌর এলাকা: নিরাপত্তায় এলো নতুন মাত্রা।

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ৬২ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এতে শহরের নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো নতুন মাত্রা। শেরপুর পৌরসভা প্রাঙ্গণে সিসিটিভি কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

জেলা প্রশাসক বলেন, “সিসিটিভি ক্যামেরা চালুর মাধ্যমে শহরের নিরাপত্তা নিশ্চিত সহজ হবে। অপরাধ দমন ও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় শনাক্তে বিশেষ ভূমিকা রাখবে।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার পৌর প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েজ মো. বজলুল করিম। উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ।

পৌরসভা সূত্রে প্রকাশ, শেরপুর পৌরসভার অর্থায়নে সদর থানার সহযোগিতায় জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় মোট ৪০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। এতে ব্যয় হয়েছে ৯ লাখ ৮০ হাজার টাকা।

অপরদিকে শেরপুর পৌরসভার উন্নয়ন কার্যক্রমে ৬৫ লাখ টাকায় জেলখানা মোড় থেকে মীরগঞ্জ অভিমুখী সড়ক ও ৩৮ লাখ টাকা ব্যয়ে আখেরমামুদ বাজার থেকে মোবারকপুর কইনাপাড়া সড়কের শুভ উদ্বোধন করা হয় বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর