শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ইসলামপুরে মাছ চুরি সন্দেহে এক যুবককে রাতভর নির্যাতন করে চোখ উপড়ে ফেলার চেষ্টা করল ইউপি সদস্য ভুরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন আগামীর নিরাপদ বাংলাদেশ ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার কি হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত তাহিরপুর সীমান্তে মৃত্যুফাঁদ: ভারতের কয়লা খাদানে বাংলাদেশি নিহত। কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা। ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল। “নূরীয়া মিশনের উদ্যোগে আজমিরীগঞ্জের সুবিধাবঞ্চিত পরিবারের জন্য টিউবওয়েল প্রদান করা হয়েছে,,  সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী। দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা।

ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রিপোর্টারের নাম / ২৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৮ মার্চ, ২০২৬

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা প্রশাসন ও স্পেস টু লিড প্রকল্পের আয়োজনে অপরাজেয়-বাংলাদেশ ও আসমানী ফাউন্ডেশন, চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের অংশগ্রহণে র‍্যালী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানাজ পারভীন, ইউআরসি ইন্সট্রাক্টর আতিকুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, টেকনিক্যাল অফিসার ইউথ লিড (সিএনবি) ইলিয়াস আলী, অপারেজয় বাংলাদেশে এর মনিটরিং অফিসার , সঞ্জীত কুমার দে, উপজেলা সমন্বয়কারী মোমেনা খাতুন, আসমানী ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর শিরিন আক্তার আশা, উপজেলা যুব প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে দীর্ঘদিনের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে আরো নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ই দিবসটির মূল প্রতিপাদ্য।

এ দিনটি শুধু উদযাপনের নয়, বরং নারীর অধিকার, সমতা এবং নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নতুন করে মনে করিয়ে দেওয়ার দিন । জাতিগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সব ক্ষেত্রেই বৈষম্য দূর করে নারীর অর্জনকে মর্যাদা ও সম্মান দেয়ার আহ্বান জানান তারা।

বিশ্বজুড়ে দিবসটি পালনের মধ্য দিয়ে নারীরা তাদের দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্মরণ করেন এবং ভবিষ্যতে আরো সমতাভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে সকালে প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে
চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

অনুষ্ঠানে যুব ও নারী সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর