বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

শেরপুরের ঝিনাইগাতীতে  আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ( ২৪ ডিসেম্বর ) বুধবার আইন শৃঙ্খলা কমিটির সভা উপজেলা হল রুমে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মোঃ আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ( ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ নাজমুল হাসান, আলহাজ্ব সফিউদ্দিন আহমেদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সরোয়ার আলম, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সদস্য সচিব মোঃ লুৎফর রহমান, জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, মোঃ আতাউর রহমান, বন বিভাগের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার, এস.কে. সাত্তার, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী টিটু, আহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প প কর্মকর্তা, মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ সুরুজ্জামান আকন্দ, দুর্নীতি দমন কমিশনের আহ্বায়ক আবুল হাসেম প্রমূখ।

উক্ত সভায় নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান রুকুনুজ্জামান জামান বলেন ভারতীয় মাদক ব্যবসায়ীরা সবারই পরিচিত হলেও তাদেরকে গ্রেপ্তার করা হয় না। সভায় সভাপতির বক্তব্যে আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মোঃ আশরাফুল আলম রাসেল মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করার জন্য বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হস্তে মাদকদ্রব্য পাচার বন্ধ এবং এর সাথে জড়িত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

 তিনি আসন্ন সংসদ নির্বাচনে আচরণবিধি মেনে চলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন প্রকার অবনতি না ঘটে সে ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।

বার্তা প্রেরক: মিজানুর রহমান , শেরপুর।

মোবাইল: ০১৭৮৭-৩৩০৯৭২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর