বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে নানিয়ারচর সেনা জোনের নগদ অর্থ প্রদান ও মিষ্টি বিতরণ

রিপোর্টারের নাম / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক, সি‌লেট।

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প এর আওতায় নানিয়ারচর সেনা জোন ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার (১৭ ই বেংগল) এর উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের আওতাধীন নানিয়ারচর উপজেলায় অবস্থিত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এক মানবিক ও সৌহার্দ্যপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় বিভিন্ন গীর্জায় মিষ্টি বিতরণ ও নগদ অর্থ প্রদান করা হয়।

উক্ত কর্মসূচিতে নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লে. কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় জোনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি উপস্থিত থেকে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়ের (গীর্জা) নেতৃবৃন্দ ও উপস্থিত সাধারণ জনগণকে বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন। উল্লেখ্য যে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনগণের পাশে থাকা এবং পারস্পারিক সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এছাড়াও, মিষ্টি বিতরণ ও আর্থিক অনুদান পেয়ে স্থানীয় খ্রিষ্টান ধর্মাবলম্বীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরণের মানবিক উদ্যোগের জন্য নানিয়ারচর জোন জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ কর্মসূচির মাধ্যমে নানিয়ারচর এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতার মনোভাব আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর