শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন কাংশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান মাহফুজ শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস নিয়ে তোলপাড়, পুলিশের অভিযানে আলামত উদ্ধার এনসিপির আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত

ভুরুঙ্গামারীতে মেডিকেল কলেজে সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা।

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মাকসুদা আজিজ লাইব্রেরি ও ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার মাকসুদা আজিজ লাইব্রেরিতে মেধাবী ৮ শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে মুভমেন্ট ফর পাংচুয়ালিটির এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরনের সভাপতিত্বে অতিথি হিসেবে মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, জাতিসংঘের আন্তর্জাতিক কর্মকর্তা মেজবানুর রহমান লিমন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান ড. আবদুর রহিম ও মইদাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রইচ উদ্দিন বাদশা।

বক্তারা বলেন, গ্রাম পর্যায় থেকে সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীরা পুরো এলাকার গর্ব। তাঁদের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

তাঁরা আরও বলেন, মেধা, শৃঙ্খলা ও সময়নিষ্ঠতার সমন্বয়ই একজন শিক্ষার্থীকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। সংবর্ধিত শিক্ষার্থীরা ভবিষ্যতে দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।

সংবর্ধনা প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মাইশা নিজহাত অর্পিতা (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ), নুসরাত জাহান স্বর্ণা (টাঙ্গাইল মেডিকেল কলেজ), সুলতাম মাহমুদ (যশোর মেডিকেল কলেজ), আতিয়া ইবনাত আর্শি (শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ), জাবির আল সানি (চাঁদপুর মেডিকেল কলেজ), এমি খাতুন (নীলফামারী মেডিকেল কলেজ), সাদিয়া খানম সাফা (রংপুর মেডিকেল কলেজ) ও রাইসা আঞ্জুম (নীলফামারী মেডিকেল কলেজ)।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে ভালো চিকিৎসক হিসেবে গড়ে ওঠার প্রেরণা জোগাবে। তাঁরা এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

#####
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
২৭-১২-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর