বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

শেরপুরে পাখি শিকারের দায়ে একজনের জরিমানা 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরে পাখি শিকারের অভিযোগে এক ব্যাক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শেরপুর জেলা সদরের শেখহাটি মহল্লায় ভ্রাম্যমাণ আদালতের শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা হক- আনসার আলী নামে এক ব্যাক্তিকে এক হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে চারটি পাখি শিকারের ফাঁদ ও দুটি শালিক উদ্ধার করে।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, আজ বিকেলে শেখহাটি গ্রামে একজন পাখি শিকারী ফাঁদ দিয়ে  পাখি শিকার করছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে চারটি ফাঁদ ও দুইটি শালিকসহ এক ব্যাক্তিকে আটক করেন। এই সময় পাখি শিকারের দায়ে শেখাটি মহল্লার আনসার আলীকে (৩০) বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৮ ধারা লঙ্ঘন করায় ভ্রাম্যমাণ আদালত ১ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

এই সময় জনগণকে সচেতন করার জন্য লিফলেট ও বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর