বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
আজকের শিরোনাম
নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী

তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার, আটক শাহালম

আমির হোসাইন স্টাফ রিপোর্টার : / ৯১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

আমির হোসেন স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাটে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ শাহালম মিয়া (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জঙ্গলবাড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল জঙ্গলবাড়ি গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় নিজ বাড়ি থেকে শাহালম মিয়াকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

 

 

টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন মিয়া জানান, আটককৃত শাহালম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

 

 

এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর