মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

শেরপুরে প্রসূতির মৃত্যুর পর অভিযান: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৮০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

শেরপুরে প্রসূতির মৃত্যুর পর অভিযান: অনুমোদনহীন ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা,

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে সিজারিয়ান অপারেশনের পর প্রসূতি মৃত্যুর ঘটনায় ‘মায়ান জেনারেল হাসপাতাল’ নামে একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ মার্চ) বিকেলে নালিতাবাড়ী পৌর শহরের উত্তর বাজার এলাকায় অবস্থিত ওই হাসপাতালে অভিযান চালিয়ে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় হাসপাতালটির বৈধ কোনো কাগজপত্র বা অনুমোদন না থাকায় সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে শেরপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন এবং ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন আহমেদ নূর উপস্থিত ছিলেন। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, অনুমোদনহীনভাবে ঝুঁকি নিয়ে সিজারিয়ান অপারেশনসহ নানা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিল হাসপাতালটি। একটি ভাড়া ভবনে কোনো রকম নিয়মনীতি তোয়াক্কা না করেই এর কার্যক্রম চালাচ্ছিলেন জনৈক নির্লোভ হাসান মিন্টু।

ঘটনার বিবরণে জানা গেছে, গত শুক্রবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার আকলিমা বেগম (৩৬) নামে এক প্রসূতিকে সিজারের জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহের প্রান্ত হাসপাতাল এবং পরে নেক্সাস হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় আকলিমার মৃত্যু হয়। প্রসূতির পরিবারের অভিযোগ, হাতুড়ে ডাক্তার ও ভুল চিকিৎসার কারণেই আকলিমার অকাল মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থমথমে পরিস্থিতির সৃষ্টি হলে শনিবার বিকেল থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ গা ঢাকা দেয়।

অভিযান শেষে সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন প্রতিনিধিকে বলেন, “মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী প্রতিষ্ঠানটির কোনো বৈধতা নেই। স্বাস্থ্য বিভাগের অনুমোদন ব্যতিরেকে এমন সংবেদনশীল অস্ত্রোপচার করা দণ্ডনীয় অপরাধ। প্রসূতি মৃত্যুর অভিযোগ এবং প্রশাসনিক অনিয়ম প্রমাণিত হওয়ায় জনস্বার্থে হাসপাতালটি সিলগালা করা হয়েছে। ভবিষ্যতে এমন অবৈধ ক্লিনিক বা হাসপাতালের বিরুদ্ধে আমাদের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সূত্র জানায়, জেলায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এমন অনুমোদনহীন ক্লিনিকগুলোতে প্রায়ই ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে। ভুক্তভোগী পরিবারগুলো হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর