রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
আজকের শিরোনাম
হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে; আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মোঃ সাইফুল ইসলাম

দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা।

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা।
আমির হোসেন স্টাফ রিপোর্টার
দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সুনামগঞ্জের শাল্লা উপজেলা কর্মরত দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব মিয়া এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন এর বিরুদ্ধে।

বুধবার (দুপুর ১২টার দিকে)উপজেলার পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে গেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব মিয়া এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হামলা চালায়।
আহত সাংবাদিক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় জেলা জুড়ে সাংবাদিকগন ক্ষোভ প্রকাশ করছেন।

আহত সাংবাদিক পাবেল আহমেদ জানিয়েছেন, শাল্লা উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলীর অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশের পর স্থানীয় কিছু সুবিধাবাদী রাজনৈতিক নেতা তার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন।
তিনি আরও জানান, জেলা নির্বাহী প্রকৌশলী তাকে তদন্তে উপস্থিত থাকার জন্য আগের দিন ফোন দেন। ওই তদন্তে অংশ নিতে যাওয়ার পথে অভিযুক্তরা তার শার্টের কলার ধরে মারধর শুরু করেন। এসময় আরও ৪-৫ জন হামলায় অংশ নেয় বলে অভিযোগ করেন তিনি।
পরে স্থানীয় জনতার সহায়তায় তিনি রক্ষা পান এবং আহত অবস্থায় শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
তিনি জানান,এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে এবং তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে নুরুল আমিন জানান, পাবেল আহমেদ ও রাকিব মিয়ার মধ্যে ঝগড়া হচ্ছিল তখন তিনি থামাতে গিয়েছিলেন কিন্তু সাংবাদিকের ওপর হামলায় জড়িত নন।

এদিকে শাল্লা উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব পদমর্যাদা) আব্দুল আওয়াল জানিয়েছেন,দৈনিক আমার দেশ পত্রিকা সাংবাদিকের উপর হামলার ঘটনাটি তিনি শুনেছেন, তবে মারামারির বিষয়টি কেউ নিশ্চিত করেননি। তিনি শাল্লায় গিয়ে বিস্তারিত জানবেন বলে জানান।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রোকিবুজ্জামান জানিয়েছেন,সাংবাদিকের উপর হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর