মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

ধানশাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সামিউল ইসলাম, দোয়া ও সমর্থন প্রত্যাশী

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ধানশাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সামিউল ইসলাম, দোয়া ও সমর্থন প্রত্যাশী

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ সামিউল ইসলাম। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তাঁকে নিয়ে আগ্রহ ও সমর্থন বাড়ছে বলে জানা গেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ সামিউল ইসলাম দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে ও ব্যক্তিগত অর্থায়নে এলাকার বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করে আসছেন। বিশেষ করে মানুষের চলাচলের সুবিধার্থে বেশ কয়েকটি কাঠের ব্রিজ নির্মাণ, রাস্তাঘাট ও কালভার্টের উন্নয়নসহ বিভিন্ন কাজে তাঁর অবদান রয়েছে। পাশাপাশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ব্যক্তিগত উদ্যোগে সাহায্য-সহযোগিতা করে আসছেন তিনি।

 

স্থানীয়দের মতে, একজন জনপ্রতিনিধির অন্যতম দায়িত্ব হলো সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করা। সেই বিবেচনায় সামিউল ইসলামের সামাজিক কর্মকাণ্ড, জনসেবামূলক উদ্যোগ ও মানুষের প্রতি সহযোগিতার মনোভাবকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই। তাঁকে ঘিরে স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলেও জানা গেছে।

 

এলাকাবাসীর প্রত্যাশা, সৎ, যোগ্য ও জনবান্ধব ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। তাঁদের মতে, ৬ নং ওয়ার্ডের অবহেলিত রাস্তাঘাট, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়নে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির প্রয়োজন।

 

মেম্বার পদপ্রার্থী মোঃ সামিউল ইসলাম বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকতে চাই। অসহায় ও দরিদ্র মানুষের সাহায্য-সহযোগিতা করা এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য। আমার অবহেলিত ৬ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য আমি সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।”

 

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন, জনসেবা এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করে যাবেন।

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ধানশাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মোঃ সামিউল ইসলামকে নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। এলাকার মানুষের প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তিনি যেন তাঁদের সুখ-দুঃখের সাথী হয়ে ওয়ার্ডের উন্নয়ন এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এখন দেখার বিষয়, নির্বাচনে ভোটারদের সমর্থন ও ভালোবাসা নিয়ে তিনি কতটা এগিয়ে যেতে পারেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর