মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

বড়ইকুচি-গোবিন্দপুরে মাসুদ রানার নির্বাচনী গণসংযোগ, চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বড়ইকুচি-গোবিন্দপুরে মাসুদ রানার নির্বাচনী গণসংযোগ, চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রত্যাশা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদী উপজেলার ১ নং সিংগাবুরুনা ইউনিয়নের বড়ইকুচি-গোবিন্দপুর এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা।

আজকের গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি আসন্ন নির্বাচনে তাঁদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।

মাসুদ রানা বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। নির্বাচিত হলে সিংগাবুরুনা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসাধারণের কল্যাণ এবং এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এবং একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

এ সময় মাসুদ রানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং সিংগাবুরুনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর