সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

এনায়েতপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

রিপোর্টারের নাম / ১৪৭৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২ মার্চ, ২০২৪




নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের এনায়েতপুর ডেইড়ি ব্যবসায়ী আব্দুল আলিম আপেল মীরকে (৪২) হত্যার চেষ্টা চালিয়েছে একদল সন্ত্রাসী। শুক্রবার রাত ৮ টার দিকে খামারগ্রামে এ ঘটনা ঘটে। বর্তামনে ব্যবসায়ী আপেল মীর ঢাকা নিওরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সে খামারগ্রামের মৃত আবু হেনা মীরের ছেলে।

সদিয়া চাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা. শাহাদত হোসেন জানান, বিগত সংসদ নির্বাচনের দিন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ওই সন্ত্রাসী বাহিনীর প্রধান মনিরুল মেল্লার ছেলে নাঈমের নেতৃত্ব মিছিল নিয়ে নৌকার সমর্থক আপেল মীরের বাড়িতে হামলা ভাঙচুর চালায়। পরে নৌকা বিজয়ী ঘোষনা হলে মনিরুল ও আপেল মীরের সাথে ধাক্কাধাকি হয়। এর জেড় ধরে গত শুক্রবার রাত ৮টার দিকে বাড়ির পাশে সড়কে আপেল মীরকে একা পেয়ে নাঈমের সহ ৭জনের সন্ত্রাসী গ্রুপ হত্যার উদ্দেশ্য কুপিয়ে আহত করে। এসময় চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আপেল মীরকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় এনায়েতপুর থানায় আপেল মীরের ছোট ভাই আরিফুল ইসলাম বাদি হয়ে নাইম সহ ৭জনের নামে মামলা করে।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার ২নং আসামি নাসিমা খাতুনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর