রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

বাড়ি নিয়ে সংঘর্ষ, প্রতিপক্ষের ফলার আঘাতে কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২ মার্চ, ২০২৪

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ফলার আঘাতে দুলাল মল্লিক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে।

শনিবার (২ মার্চ) সন্ধ্যায় উপজেলার কৈজুরী ইউনিয়নের ঠুঁটিয়ার চরে এ ঘটনা ঘটে। নিহত দুলাল মল্লিক ওই গ্রামের মৃত আব্দুল হাকিম মল্লিকের ছেলে।

কৈজুরী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, ঠুঁটিয়া গ্রামে মল্লিক গোষ্ঠী আর বেপারী গোষ্ঠীর মধ্যে একটি বাড়ি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শনিবার দুপুরে ওই বাড়িটা আমিন দিয়ে পরিমাপ করার জন্য আমরা গিয়েছিলাম। তখন দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হলে আমরা তাৎক্ষণিক বিষয়টি মিমাংসা করে দিয়ে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করে চলে আসি। এ অবস্থায় বিকেল ৫টার দিকে দু’পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে দুলাল মল্লিককে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শাহজাদপুর থানার ওসি মো. খায়রুল বাশার জানান, মল্লিক গোষ্ঠী ও বেপারী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় দুলাল মল্লিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। সংঘর্ষে বেশ কয়েকজন ইট-পাটকেলের আঘাতে আহত হয়েছে বলে শোনা যাচ্ছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর