মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

বেলকুচিতে নিখোঁজের ৫ দিন পর শিশুর মরদেহ উদ্ধার!

রিপোর্টারের নাম / ২৬৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২ মার্চ, ২০২৪



আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের ৫দিন পর বাড়ির পাশের ডোবা থেকে মাহি খাতুন(৬)নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মাহি খাতুন উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুকুরিয়াবেড়া উত্তর পাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

শনিবার (০২ মার্চ) দুপুরে উপজেলার ধুকুরিয়াবেড়া উত্তর পাড়া নিজ বাড়ীর পরিত্যক্ত ডোবায় শিশু মাহি খাতুনের মরদেহ স্থানীয়রা দেখতে পায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে।

গত-২৬ ফেব্রুয়ারী থেকে শিশুটি নিখোঁজ ছিল। শিশুর অভিভাবকরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে বেলকুচি থানায় একটি সাধারণ ডায়রি করেন। শিশুটি আংশিক বুদ্ধি প্রতিবন্ধী এবং তার সন্ধানের জন্য পোস্টার ছাপিয়ে সোশাল মিডিয়ায় ছড়িয়েও দেয়া হয়।

স্থানীয়দের ধারণা, বাড়ির টিউবওয়েলের পানি গড়ানো পরিত্যক্ত যায়গা দিয়ে হাটতে উচো যায়গা থেকে পা পিছলে ডোবায় পরে গিয়ে এমন মৃত্যুর ঘটনা ঘটেছে। যে সময় শিশুটি পরে গেছে হয়তো আশেপাশে কেউ ছিলনা। তাই শিশুটির এমন মৃত্যু হয়েছে।

এব্যাপারে বেলকুচি থানার উপ-পরিদর্শক রিয়াদুল ইসলাম বলেন, শিশুটি পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল। মেয়ের পরিবার অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এই মর্মে একটি সাধারণ ডায়রি করেন। আজ শিশুটিকে নিজ বাড়ীর পরিত্যক্ত ডোবায় ভেসে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর