রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

অবৈধ ভাবে কলেজ অধ্যক্ষের চেয়ার দখলের অভিযোগ প্রভাষকের বিরুদ্ধে

রিপোর্টারের নাম / ২১৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৬ মার্চ, ২০২৪



বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি মডেল কলেজের এক প্রভাষকের বিরুদ্ধে অবৈধ ভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ার দখলের অভিযোগ উঠেছে। কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আল মামুনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
বুধবার (৬ মার্চ) সকালে অবৈধ এই অধ্যক্ষের অপসারন দাবীতে স্থানীয়রা একটি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় সুত্র থেকে জানাযায়, সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকারের বয়সসীমা ষা্ট বছর পূর্ণ হবার আগেই তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে দুই বছর অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য একটি আবেদন করে। সেই সাথে বিধি মোতাবেক কলেজ পরিচালনা পর্ষদ অস্থায়ী ভিত্তিতে মার্কেটিং বিভাগের প্রভাষক শামীম হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেন।

কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার জানান, আমার বয়সসীমা ষাট বছর পূর্ণ হবার পূর্বেই আমরা বিধি মোতাবেক কলেজে মার্কেটিং বিভাগের শামীম হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিয়েছিলাম। কিন্তু ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আল মামুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিধি রয়েছে তার তোয়াক্কা না করে তার পেশিশক্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়েছেন । তিনি যে বিভাগের প্রভাষক সেটি আজ পর্যন্ত এমপি ভুক্ত হয়নি অথচ সে ভারপ্রাপ্ত প্রভাষকের দায়িত্ব পালন করছেন। আমি এই অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ দাবী জানাচ্ছি।
কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি সাজ্জাদুল হক রেজা জানান, আমার দায়িত্ব পালনকালে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন মেনে শামীম হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বানিয়েছিলাম। কিন্তুু চর দখলের মতো করে আল মামুন সাহেব নিজেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বানিয়ে কলেজের অধ্যক্ষের চেয়ার দখল করে রেখেছেন। আমি এই অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারন দাবী করছি আর সেই সাথে উপযুক্ত ব্যক্তিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হোক এই দাবী জানাচ্ছি ।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হোসেনের সাথে কথা হলে তিনি জানান, সম্প্রতি আমাদের কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। উনিই এই ভারপ্রাপ্ত অধ্যক্ষ বানিয়েছেন।
আল মামুনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হবার মতো কোন বৈধ কাগজপত্র নেই। তিনি জোর করেই আসলে অধ্যক্ষের চেয়ার দখল করে রেখেছেন।

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হাফিজুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক আল মামুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বানিয়েছি। তবে ওনার বৈধতার কাগজপত্র নিয়ে প্রশ্ন করলে তিনি তার সঠিক কোন উত্তর না দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে যোগাযোগ করার কথা বলে মুঠোফোনটি কেটে দেন।

এবিষয়ে অভিযুক্ত প্রভাষক আল মামুন জানান, আমি এই মুহুর্তে আমার বৈধতার কোন কাগজপত্র দিতে পারছি না। তিন দিন পর আমি এই কাগজপত্র দেখাতে পারবো তার আগে নয়।

আর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা কেয়া জানান, আমি এই সংক্রান্ত বিষয়ে একটি চিঠি পেয়েছি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে। তবে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এধরণের ঘটনা মোটোও কাম্য নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর