বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

সিরাজগঞ্জে গর্ভবতী স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলেন স্বামী

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২৭৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১০ মার্চ, ২০২৪


সিরাজগঞ্জের কাজিপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ববিতা খাতুন (২০) নামে ৭ মাসের গর্ভবতী নারীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে স্বামী হযরত আলী। গুরু তর আহত অবস্থায় ওই নারীকে প্রথমে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে উপজেলার হাজরাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে দগ্ধ হওয়া গর্ভবতী ববিতা খাতুন উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের মাথাইলচাপড় গ্রামের বকুল হোসেনের মেয়ে।

ববিতা খাতুনের মা জানান, রবিবার সকালে সে তার মেয়েক স্বামীর বাড়ি থেকে নিয়ে আসার জন্য হাজরাহাটি এলাকায় জামাতা হযরতের বাড়িতে যায়। এসময় পারিবারিক বিষয় নিয়ে ববিতা ও তার স্বামী হযরত আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হযরত আলী ক্ষিপ্ত হয়ে ববিতার শরীরে কেরোসিন ছিটিয়ে আগুনে ধরিয়ে দেয়। এতে ববিতার শরীরের বেশ কিছু অংশে পুড়ে যায়।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মনিরুজ্জামান জানান, একদিকে সাত মাসের গভবর্তী অন্যদিকে পেটের অনেকাংশ পুরো যাওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর