বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

সিরাজগঞ্জে আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রিপোর্টারের নাম / ৪২৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১১ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জে আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মার্চ ২০২৪) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ শামীম তালুকদার লাবু। আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজে এর সভাপতি সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আফছার আলী। আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাছুদ রানা ওয়াসিম এর পরিচালনায় হাদিরা খানম, প্রভাষক সাখাওয়াৎ হোসেন, নীহার রঞ্জন, আমেনা খাতুন, আলী আক্কাছ, হাসান মোর্শেদ, বুলবুল আহম্মেদ, আবু রায়হান, গীতি কবিতা রায়, আব্দুল করিম খান, মাহমুদুল হাসান, আয়শা খাতুন, সম্পা দেব, রেহানা আহম্মেদ, খ.ম. মশিউর রহমান, আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়, সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক শাহাদৎ হোসেন, সেলিনা বেগম, ফরিদুল ইসলাম, মজনু সরকার, আব্দুস ছালাম, ছাইফুল ইসলাম, আকতার হোসেন, আব্দুর রাজ্জাক, মাসুদা সুলতানা, সমাপিকা সাহা, তারিকুল ইসলাম, নীল রতন ঘোষ, মৌপিয়া ইসলাম, নিশাত জাহান, রেখা খাতুন, জুয়েল রানা, আব্দুর রহমান, হাবিবুল্লাহ শেখ সহ অভিভাবকগন, সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

ক্রীড়া প্রতিযোগিতায় ৬’শ, ৪’শ, ২’শ মিটার দৌড়, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, গোলক নিক্ষেপ, ভারসাম্য দৌড়, চোখ বেধে পাঁতিল ভাঙ্গা, বালিশ পাচার, মোরগ যুদ্ধ, রশি ঘুরানো, সুচে সুতা পরানো, বিস্কুট দৌড়, অংক দৌড়, শিক্ষক শিক্ষিকাদের জন্য ভাগ্য দৌড়, কর্মচারীদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপসহ সকলের জন্য ১৬০০ মিটার দৌড় ও যেমন খুশি তেমন সাজসহ প্রায় ৫৬টি ইভেন্টে খেলাধূলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

 

ক্রীড়া প্রতিযোগিতা আর্কষনীয় করতে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৯ টি ইভেন্ট সংযুক্ত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলেজের প্রভাষক আব্দুল বাছেত ও মনিরুল ইসলাম। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর