বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সাইকেল প্রদান

নিজস্ব প্রতিবেদক: / ২০৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪


সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৭৯ জন শিক্ষার্থীর মাঝে এ বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ড.জান্নাত আরা হেনরী, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দীপু, মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, কাওয়াকোলা ইউনিয়নের চেয়ারম্যান জিয়া মুন্সি বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সিপন চন্দ্র সিং ও সংগঠনের জেলা শাখার সভাপতি নিবির সরকার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানসহ জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

আলোচনা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রথম থেকে পঞ্চম শ্রেনীর ৭৫জন শিক্ষার্থীকে জনপ্রতি ২ হাজার ৫শ টাকা, ষষ্ঠ থেকে দশম শ্রেনীর ৫০জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেনীর ২৫জন শিক্ষার্থীকে জনপ্রতি ৯ হাজার ৫শত টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও ১৯জন ছাত্রীর মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর