শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
আজকের শিরোনাম
শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন। চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের জন্য বিশেষ সম্মানের মুহূর্ত  বাকেরগঞ্জে সাংবাদিক দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তাড়াশে ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও মুক্তির দাবি সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার

উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর জম্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :  / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

‘স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন রবিবার সকাল সাড়ে ১০ টায় পরিষদ চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রা, শিশু সমাবেশ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে শিশু-কিশোরদের সঙ্গে উপজেলা পরিষদের (অস্থায়ী) চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর