মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

সলঙ্গায় মিশুক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২১৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৫ মার্চ, ২০২৪





সিরাজগঞ্জের সলঙ্গায় আরমান (২২) নামে ব্যাটারি চালিত মিশুক এক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


সোমবার সকাল ১০টার দিকে নলকা-কামারখন্দ আঞ্চলিক সড়কে সলঙ্গা ও কামারখন্দ থানার সীমান্ত ঝাকরি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরমান উল্লাপাড়া উপজেলার অলিপুর গ্রামের মো. আয়নাল শেখের ছেলে।


পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, রবিবার (২৪ মার্চ) সন্ধ্যার দিকে নিজের মিশুকটি নিয়ে ভাড়া খাটতে বের হন আরমান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিল। খোঁজাখুঁজি করে তাকে বা তার মিশুকটি পাওয়া যায়নি। সোমবার সকালে ঝাকরি এলাকায় রাস্তার পাশে তার গলাকাট মরদেহ দেখে পথচারীরা পুলিশে খবর দেয়।

সলঙ্গা থানার ওসি মো. এনামুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারী চক্র তাকে গলাকেটে হত্যার পর মিশুকটি নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর