মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোঃ শফিকুল ইসলাম কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ২৯০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

বাঙালি জাতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৪ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ ।২৬ মার্চ ) রবিবার ভোরে এ দিবস উপলক্ষে অত্র কলেজ প্রাঙ্গণে বিএনসিসি কর্তৃক প্যারেটের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন পৃর্বক জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি।বেলা ১১টায় কলেজ হলরুমে আলোচনা সভা,রচনা,কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী মোঃ রেজাউল করিম।বাংলা বিভাগের বিভাগীয় প্রধান -শিক্ষক পরিষদের সম্পাদক সহকারি অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবদুর রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাহসুদুল হাসান মাজেদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ আতাউর রহমান,প্রভাষক এস এম আদিলুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান, জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক মাহবুবুল আলম, শাহনাজ পারভীন, প্রভাষক আলাউদ্দিন আকন্দ, বাংলা বিভাগের প্রভাষক মানসী দত্ত মৌমিতা, প্রভাষক মরিয়ম আক্তার সহ আরও অনেকে। অনুষ্ঠান টি পরিচালনা করেন প্রভাষক শিবু চন্দ্র অধিকারী ও প্রভাষক নিশাত সীমা।পরে অতিথি বৃন্দ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর