বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

শাড়ি, লুঙ্গী ও গামছার রংয়ের স্থায়িত্ব পরীক্ষা না করে উৎপাদন ও বিক্রয় করায় ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : / ২০৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

তাঁত শিল্প সমৃদ্ধ সিরাজগঞ্জের বেলকুচিতে শাড়ি, লুঙ্গী ও গামছার রংয়ের স্থায়িত্ব পরীক্ষা না করে উৎপাদন ও বিক্রয় করায় দুইটি তাঁত কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠান দুটিকে আগামী সাতদিনের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

বুধবার বেলকুচি উপজেলার বওড়া ও শেরনগর এলাকায় বিএসটিআই রাজশাহী অফিসের উদ্যোগে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।


বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের উপ-পরিচালক ও অফিস প্রধান সাইফুল ইসলাম জানান, শাড়ি, লুঙ্গী ও গামছার রংয়ের স্থায়িত্ব পরীক্ষা না করে উৎপাদন ও বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুরে বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিস ও উপজেলা প্রশাসন যৌথভাবে মোবাইল কোর্টের অভিযানে নামে। এ সময় বওড়া এলাকার মনির এন্ড ব্রাদার্সের স¤্রাট শাড়ীর রংয়ের স্থায়িত্ব পরীক্ষা না করে উৎপাদন ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানের মালিক আমিরুল ইসলামকে ২৫ হাজার টাকা এবং শেরগনর এলাকার ফাতেমা কটেজ ইন্ডাষ্ট্রিজের লুঙ্গিতে রংয়ের স্থায়িত্ব পরীক্ষা না করে উৎপাদন ও বিক্রি করায় সিরাজুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সাথে ভ্রাম্যমান আদালত প্রতিষ্ঠান দুটিকে আগামী সাতদিনের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে রাজশাহী বিএসটিআই বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন প্রসিকিউটর হিসেবে দায়িত্বপালন করেন।

 

এছাড়াও পুলিশ প্রশাসন অভিযানকালে উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই এ রকম অভিযান অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর