বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০০ অপরাহ্ন
আজকের শিরোনাম
ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় অপরিহার্য: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী হিন্দু মুসলিম বৌদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ- রাউজানে নির্বাচনী প্রচারণায় গিয়াস কাদের চৌধুরী যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন।

সলঙ্গার ধুবিল ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ২২৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১০ এপ্রিল, ২০২৪


সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত আংশিক এ কমিটির আহবায়ক মনোনীত হয়েছেন আবু ইউসুফ। আর যুগ্ম আহবায়ক করা হয়েছে সুলতান মাহমুদ, আল মামুন,বুলবুল আহম্মেদ নয়ন, সাকিবুল ইসলাম সুজন। এছাড়াও এই আহবায়ক কমিটিতে ২৬ জন্যকে সদস্য করা হয়েছে।


বুধবার (১০ এপ্রিল ) সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক রিপন হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।


সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ সলঙ্গা থানা শাখার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ধুবিল ইউনিয়ন শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। এবং সেই সাথে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আগামী ৩ (তিন) মাসের জন্য নিম্নোক্ত আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

একই সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলন আয়োজন করার জন্য নির্দেশ প্রদান করা হলো এবং উক্ত কমিটিতে কারো বিরুদ্ধে গঠনতন্ত্র ও সংগঠনবিরোধী কোন অভিযোগ প্রমানিত হলে তাকে সংগঠন থেকে অব্যহতি দেওয়া হবে।

নতুন কমিটির আহবায়ক আবু ইউসুফ বলেন, সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে নিষ্ঠার সাথে ছাত্রলীগের নীতি-নৈতিকতা মেনে চলব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর