বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে মাসিক গেয়ারভী শরীফ, ওরছ মোবারক মাহফিলে বক্তারা আল্লামা তৈয়্যব শাহ হুজুর রাঃ ও ইমাম আলা হজরত রাঃ শতাব্দীর মুজাদ্দিদ ও শ্রেষ্ট সংস্কারক ছিলেন,, এনামুল হকের বিরুদ্ধে পাহাড় কেটে সাবাড় করার অভিযোগ, নিরব বনবিভাগ যুক্তরাজ্যে শিশু দর্ষণ মামলায় ছাতকের আবু সাঈদ নুনু নামের এক ব্রিটিশ বাংলাদেশীর ২৩ বছরের কারাদণ্ড। যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত এই ব্যক্তির সন্ধান চাই HELP US FIND THIS PERSON উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে বিচারাধীন দখল পুনরুদ্ধারের মামলা: ন্যায়বিচারের প্রত্যাশায় ভুক্তভোগী লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত যুক্তরাজ্যে “ইউকে ম্যানেজমেন্ট কলেজ” উচ্চশিক্ষায় ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত প্রতিদিন ২৫ হাজার, মাসে সাড়ে ৭ লাখ টাকা চাই-ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

গরমে প্রয়োজন পারফেক্ট পারফিউম

অনলাইন ডেস্ক: / ২১৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪


বাড়ছে গরমে তীব্রতা। পাশাপাশি ঘাম আর ধুলোয় বাড়ছে অস্বস্তি। এমন পরিস্থিতে ঘামের দুর্গন্ধ থেকে বাঁচতে প্রয়োজন পারফিউম। এ জন্য প্রয়োজন সময়োপযোগী পারফিউম। তবেই গরমের দিনগুলোতেও মিলবে স্বস্তি আর আপনি চলে যাবেন অনন্য এক মনোমুগ্ধকর পরিবেশে।

যারা পারফিউমে বুঁদ হয়ে থাকেন; তারাই কেবল বোঝেন পারফিউমের অনুভূতি। প্রতিটি সুগন্ধি একেকটি অনুভূতি নিয়ে আসে। যেমন : বিশ্বে এমন পারফিউম রয়েছে, যার ব্যবহারে আপনি চলে যাবেন ১৮ শতকের ফ্রান্সের আদালতে কিংবা ১৯৬০-এর দশকের বিলাসবহুল হোটেলে। পারফিউমের মোহনীয়তায় ভেসে বেড়াতে পারবেন নরওয়ের ফজর্ডে নর্দান লাইটের নিচে কিংবা ক্যালিফোর্নিয়ার রোদে ভেজা সৈকতে। সেরা গ্রীষ্মের পারফিউমগুলো এমন অনুভূতি নিয়ে আসে এবং আপনাকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করে থাকে।
গরমে ঘামের গন্ধ দূর করতে অনেকে কড়া পারফিউম ব্যবহার করেন। এতে উল্টো উৎকট একটা গন্ধ তৈরি হয়, যা আপনাকে সবার সামনে বিব্রত করতে পারে। তাই সাইট্রাসি, ফ্রুটি উপাদানের পারফিউম ব্যবহার করা উচিত। মাস্ক ও অ্যাম্বার উপাদানসহ পারফিউম এড়িয়ে চলুন। একই পারফিউম ব্যবহার না করে গরমে দুই-তিন ধরনের পারফিউম ব্যবহার করে অন্য রকম সুবাস পেতে পারেন। জেসমিন, রোজমেরি, টিউবার রোজ ও লেমন সৌরভের পারফিউম একসঙ্গে ব্যবহার করতে পারেন।

জেনে রাখা ভালো- সুগন্ধি ব্যবহারের কোনো লিঙ্গ বৈষম্য নেই। পুরুষদের পারফিউমও নারীরা ব্যবহার করতে পারেন। এই গ্রীষ্মে সুগন্ধির বৈচিত্র্য আনতে নারীরা মাঝে মধ্যে পুরুষদের পারফিউম বেছে নিতে পারেন। তবে খুব গরম, তাই ঘামের গন্ধ লুকাতে শরীরে অতিরিক্ত পারফিউম দেওযা উচিত নয়। অতিরিক্ত সুগন্ধি উৎকট হয়ে উঠতে পারে। হাতের কবজিতে বা কলারের কোণে পারফিউম স্প্রে করাই যথেষ্ট। গরমের দিনগুলোয় হাল্কা পারফিউম ব্যবহার করুন। ভারী পারফিউমে মাথাব্যথা হতে পারে। পরিবেশ অনুযায়ী পারফিউম বেছে নিন।

অফিসে লাইম ও ভ্যানিলা সুগন্ধি ভালো মানাবে। কফি শপে ডেটে যাচ্ছেন? তাহলে সাট্র্রাস, সুইট অ্যামন্ড, রোজ ও জাতীয় সুগন্ধি প্রাধান্য দিন। পার্কে ডেট করতে যাচ্ছেন? তাহলে পাইন, সেডাউড, ওক, অরেঞ্জ জাতীয় সুগন্ধি বেছে নিন। রাতে কোথাও বেড়াতে বা বের হলে ফ্লোরাল সেন্ট যেমন, জেরানিয়াম, ম্যান্ডারিন, পিপারি বা অ্যাম্বার সুগন্ধি বেছে নিতে পারেন। আরেকটি কথা, অনেকেই কবজিতে পারফিউম স্প্রে করেই সঙ্গে সঙ্গে দুই হাত ঘষতে থাকেন, এতে পারফিউমের সুগন্ধি হারিয়ে যায়। তাই স্প্রে করার পর শরীরে সুগন্ধি স্থায়ী হতে সময় দিন।

তথ্যসূত্র : ভোগ ম্যাগাজিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর