বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

সঙ্গী থাকার পরেও যেসব কারণে অবৈধ সম্পর্কে জড়ায় মানুষ

অনলাইন ডেস্ক: / ৩১১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

ভালোবাসা স্বর্গীয়। কিন্তু সঙ্গী থাকার পরও অন্য কারো প্রেমে পড়া ভালো নয়। এটাকে সমাজে অন্যায় হিসেবে দেখা হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই স্বামী-স্ত্রী থাকার পরও মানুষ অন্য নারী-পুরুষের প্রতি আকৃষ্ট হয়। জীবনসঙ্গী থাকার পরও মনের এই উড়ে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। নিচে কারণগুলো দেওয়া হলো।

সুন্দরের প্রতি আকর্ষণ মানুষের একটি স্বভাব। আর সেখান থেকেই শারীরিক আকর্ষণ। আপনি বডি সেমিং করেন। মানুষকে ভালোবাসেন না। বাহ্যিক গড়নে আপনার ভালোবাসা। তাই সহজে মন সরে যায় জীবনসঙ্গীর থেকে।

অনেক সময় এমন হয় যে সহজে আপনার কাছে কোনো জিনিস এক ঘেঁয়ে হয়ে যায়। নতুন প্রেমে যে আনন্দ, রোমান্স থাকে সেটি আপনার পছন্দের। আপনার মন অন্য কারো প্রতি আকৃষ্ট হতে শুরু করে। কাজেই, আপনার জীবনসঙ্গীর সঙ্গে সেই শুরুর দিনগুলো যেমন কেটেছে তা বজায় রাখুন।

জানেন কী যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সময় দেয়াটা খুব জরুরি। সঙ্গীকে পর্যাপ্ত সময় না দিলে সে অন্যের প্রতি দুর্বল হতে পারে। ফলে আপনার সঙ্গীর জন্য সময় নেয়ার বিষয়টি নিশ্চিত করুন। জীবনসঙ্গীকে ছেড়ে অকারণে, অন্যজনের সঙ্গে মেসেজ বা ফোনে বা ক্যাফে টেরিয়ায় সময় কাটাবেন না। এর ফলে আপনার দুর্বলতা বাড়বে।

এছাড়া দেখা যায় সন্দেহ সম্পর্কের ভিত নড়িয়ে দেয়। দুটি মানুষের মনে সন্দেহ দানা বাঁধলে লজ্জা কাটিয়ে সেটি প্রকাশ্যে নিয়ে এসে সমাধান করুন। একটা কথা মনে রাখবেন গোপনীয়তা থেকেই সন্দেহ জন্মায়। আর সেখান থেকেই সম্পর্কের তিক্ততার শুরু। এতে করে সহজে অন্যজনের প্রতি না পাওয়াটা পেতে চান আপনি।

সূত্র- জি নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর