রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

মাসের পর মাস অফিস ফাঁকি দেওয়া সিএইসসিপির বিরুদ্ধে সিভিল সার্জন বরাবর অভিযোগ দিল কাওয়াকোলাবাসী

নিজস্ব প্রতিবেদক / ২৭৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪



সিরাজগঞ্জ সদর উপজেলাধীন কাওয়াকোলা ইউনিয়নে কাওয়াকোলা কমিউনিটি শুক্রবার ও সরকারি ছুটি ব্যতিত সপ্তাহে ৬দিন খোলা রেখে নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদান করা এবং মাসের পর মাস অফিস ফাঁকি দেওয়া সিএইসসিপির বিরুদ্ধে সিভিল সার্জন বরাবর অভিযোগ দিল কাওয়াকোলাবাসী।

(১৬ এপ্রিল ২০২৪) তারিখে স্বশরীরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে এলিখিত অভিযোগ দেন কাওয়াকোলাবাসী।


অভিযোগ সুত্রে জানা যায়, বর্তমান সরকার গ্রামের নিম্নআয়ের সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে গ্রামীণ চিকিৎসাসেবা কমিউনিটি ক্লিনিক চালু করেছে। ইতোমধ্যে গ্রামীণ চিকিৎসাসেবাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। ক্লিনিকগুলো থেকে রোগীদের মধ্যে প্রায় ২৭ প্রকার ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। প্রত্যন্ত চরাঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ৩টি কমিউনিটি ক্লিনিক নির্মান করেছে সরকার। জনবলও নিয়োগ দিয়েছে। কিন্তু কমিউনিটি ক্লিনিকে দায়িত্বপ্রাপ্তরা থাকেন শহরে। শহরে থাকার কারনে ৩ ক্লিনিকে সপ্তাহের প্রতি সোমবার ক্লিনিক খোলা রেখে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেবা দিয়ে চলে আসে স্বাস্থ্যকর্মীরা। এতে প্রত্যন্ত চরাঞ্চলে অবস্থিত এই ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়ে আসছে।
কমিউনিটি ক্লিনিক সরকারি ছুটির দিন ব্যতিত সপ্তাহে ছয়দিন খোলা রাখার বিধান থাকলেও নিয়ম নীতির তোয়াক্কা করছেন না কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) বেনজামিন আরিফ উল শাকিল।

কাওয়াকোলা কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী সিএইসসিপি বেনজামিন আরিফ উল শাকিল মাসের পর মাস বন্ধ থাকে কাওয়াকোলা কমিউনিটি ক্লিনিক। তবে ক্লিনিকে রোগী দেখা খাতাপত্র সহ সকল কাগজপত্র শহরের বাসায় রেখে সপ্তাহে ৬দিন খাতায় ভুয়া রোগী লিখে রাখেন। ভুয়া রোগীর নামের পার্শ্বে বিভিন্ন ধরনের ওষুধ লিখে রাখেন। ভুয়া রোগির নামের পার্শ্বে ওষুধগুলো আত্মসাত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

২০২০ সালে কাওয়াকোলা কমিউনিটি ক্লিনিক নদী গর্ভে বিলীন হওয়ার পুর্বে সপ্তাহে ১দিন (সোমবার) ক্লিনিক খোলা থাকত। বর্তমানে শারিতা মিল্লাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে স্থানান্তরিত হলেও এখান থেকে প্রতি মাসে ১দিন ক্লিনিক খোলা থাকে। এতে করে দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্য সেবা পাচ্ছে না গ্ৰামীণ প্রান্তিক জনগোষ্ঠীর হতদরিদ্র অসহায়রা।

ভুক্তভোগীরা ব্যক্তিগতভাবে সিএইসসিপি বেনজামিন আরিফ উল শাকিল মোবাইল করলে, তিনি বলেন, আমাকে আমার কর্মকর্তা সদর হাসপাতালে রেখে দিয়েছেন। কাওয়াকোলা কমিউনিটি ক্লিনিক খোলা রাখতে চাইলে সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এর অনুমতি নিয়ে পুনরায় চালু করতে হবে।

সিরাজগঞ্জ সদর উপজেলাধীন কাওয়াকোলা ইউনিয়নে কাওয়াকোলা কমিউনিটি শুক্রবার ও সরকারি ছুটি ব্যতিত সপ্তাহে ৬দিন খোলা রেখে নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদান করা এবং মাসের পর মাস অফিস ফাঁকি দেওয়া সিএইসসিপির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে জোর দাবী জানান কাওয়াকোলাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর