সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

সিংড়ায় ফসলি জমিতে পুকুর খনন বন্ধে ইউএনও’র কঠোর হুঁশিয়ারি

নাটোর প্রতিনিধি : / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বলেছেন, ফসলি জমিতে কোনো পুকুর খনন করতে দেওয়া
হবে না। যেখানে পুকুর খনন করা হবে, সেখানেই অভিযান চালানো হবে।

আর কেউ অবৈধভাবে পুকুর খনন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যেখানেই ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন সেখানেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা হলরুমে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এসব বলেন তিনি।

ইউএনও বলেন, গতকালও একটি পুকুর খনন বন্ধ করেছি। পরশুদিন ৫জনকে পাঁচ মাস করে জেল দিয়েছি। ফসলি জমিতে পুকুর খনন বন্ধে আমরা তো কাজ করছি। পাশাপাশি সকলের সহযোগিতাও প্রয়োজন। সিংড়া আপনাদের, সিংড়ার ভালোমন্দ দেখার দায়িত্বও আপনাদের। আপনারা মাছে-ভাতে বাঙ্গালী হবেন নাকি শুধু মাছে বাঙ্গালী হবেন ভেবে দেখেন। আমি যতদিন সিংড়ায় আছি ততদিন ফসলি জমিতে কোনো পুকুর খনন করতে দেওয়া হবেনা।

ইউএনও আরও বলেন, আমি, আমার সহকারী কমিশনার (ভূমি), আমার অফিসের কেউ যদি পুকুর খননের জন্য এক টাকা কারো কাছ থেকে নেয় তাহলে আমাকে বলেন ব্যবস্থা নেবো। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনারা রিপোর্ট করেন আমার সমস্যা নাই, আমার সৎ সাহস আছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামরুল হাসান কামরান, সহকারী কমিশনার (ভূমি) অতি.দা. মোঃ বোরহান উদ্দিন মিঠু, সিংড়া থানার ওসি মো. আবুল কালাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, ডাহিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা. মো. এমরান আলী রানা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর