বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে সাংবাদিক দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তাড়াশে ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও মুক্তির দাবি সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত

নাটোরে হাতুড়ি দিয়ে আঘাত করে অটো রিক্সা ছিনতাই, গ্রেফতার ১

নাটোর প্রতিনিধি : / ২১৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

নাটোরে যাত্রী বেশ ধারণ করে হাতুড়ি দিয়ে রিক্সা চালকের মাথায় আঘাত করে রিক্সা ছিনতাইয়ের পৃথক দুটি ঘটনায় সবুজ হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে নাটোর শহরের বড় হরিশপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। সবুজ হোসেন একই এলাকার রমজান আলীর ছেলে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার বেলা তিনটার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষটি নিশ্চিত করেন নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।
প্রেস ব্রিফিংয়ে ওসি মিজানুর রহমান মামলার বরাত দিয়ে জানান, গত ১২ এপ্রিল নাটোর শহরতলীর বেজপাড়া এলাকার বাসিন্দা রাব্বেল নামে এক অটোরিক্সা চালক বিকালে ভাড়া খাটার জন্য নাটোর শহরের উদ্দেশ্যে বের হন। পরে সবুজ ও নাটোর জেলা সদরের দুর্গাবাহারপুর গ্রামের মহরম আলীর ছেলে শরিফ হোসেন উভয়ে মিলে রাব্বেলের অটো রিক্সা ভাড়া করে সদর উপজেলার ধলাট এলাকার দিকে যাত্রা করে। তারা জয়নগর এলাকায় পৌছালে সবুজ হোসেন চালক রাব্বেলের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে ও শরিফ রাব্বেলের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রিক্সা ছিনতাই করে পালিয়ে যায়।

এই ঘটনায় রাব্বেলের মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। পরে বৃহস্পতিবার গভীর রাতে নাটোর শহরের বড় হরিশপুর এলাকার নিজ বাসা থেকে সবুজকে গ্রেফতার ও ছিনতাই হওয়া দুইটি অটো রিক্সা উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি নাটোর সদরের জাঠিয়ান গ্রামে একজন বয়স্ক রিক্সাওয়ালাকে একইভাবে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে রিক্সা ছিনতাই করে সবুজ। সবুজের বিরুদ্ধে থানায় একাধিক মামলা চলমান রয়েছে বলেও জানান ওসি মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর