মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

নাটোরে তীব্র তাপদহের মধ্যে কর্তব্যর ট্রাফিক পুলিশের মাঝে এসপির পানীয় বিতরণ

নাটোর প্রতিনিধি: / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪



নাটোরে তীব্র তাপদহের মধ্যে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে খাবার স্যালাইন, জুস এবং পানি বিতরণ করা হয়েছে। আজ ২২ এপ্রিল দুপুর একটার দিকে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশদের মাঝে এই স্যালাইন, জুস এবং খাবার পানি বিতরণ করা হয়। পুলিশ সুপার তারিকুল ইসলাম নিজে উপস্থিত থেকে এই সামগ্রী বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম (ক্রাইম এন্ড অবস), অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম (অর্থ ও প্রশাসন) ,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি প্রমুখ।

নাটোর জেলায় চলতি মাসে অতিরিক্ত তাপমাত্রা বিরাজ করায় পুলিশ সদস্যদের সুস্থ এবং সক্রিয় রাখতে এই পানীয় বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। উল্লেখ্য গতকাল রোববার নাটোর জেলায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর