মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

সিরাজগঞ্জে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারনা

রিপোর্টারের নাম / ২৪৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪


সিরাজগঞ্জে জমে উঠেছে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম দফা নির্বাচনের প্রচার-প্রচারনা। ভোর থেকে গভীর রাত অবধি গনসংযোগ, উঠান বৈঠক, নির্বাচনী সভা ও মতবিনিময়ে ব্যাস্ত সময় কাটছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের।

রবিবার সকালে জেলার বেলকুচি উপজেলার চালা বাজার এলাকায় গনসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব বদিউজ্জামান ফকির। এর আগে সংবাদ সম্মেলনে মোটরসাইকেল প্রতিকের এ প্রার্থীকে সমর্থন জানান জেলা ও উপজেলা জাতীয় পার্টি।


বেলকুচি প্রেসক্লাবে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলী আকবর হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ফজলুল হক ডনু বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতিকের প্রার্থী আলহাজ্ব বদিউজ্জামান ফকিরকে দলীয়ভাবে সমর্থন জানান।

এরপর প্রেসক্লাব ও চালা এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মি ও সমর্থকদের সাথে নিয়ে গনসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকির। গনসংযোগ শেষে এই প্রার্থী বলেন, নির্বাচিত হলে বেলকুচি উপজেলাকে নদীভাঙ্গনের হাত থেকে রক্ষা ও তাঁত শিল্পের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনাকে গুরুত্ব দিয়ে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর