মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নারী চেয়ারম্যান প্রার্থী ভোটারদের কাছে সাড়া ফেলেছে

নিজস্ব প্রতিবেদক / ৩৩৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নারী প্রার্থী সেলিনা মির্জা মুক্তি। উল্লাপাড়া উপজেলায় এই প্রথম কোন নারী প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করতে যাচ্ছে । উত্তরবঙ্গের জনপ্রিয় আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার মেয়ে সেলিনা মির্জা মুক্তি। তিনি উপজেলা নির্বাচন কে সামনে রেখে বিভিন্ন এলাকায় গণসংযোগ চালাচ্ছে। বাবার জনপ্রিয়তা কাজে লাগাচ্ছে এবং নারী ভোটারদের কাছে টানতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে এই প্রার্থী। ইতিমধ্যে পুরো উপজেলায় ব্যপক সাড়া ফেলেছেন সেলিনা মির্জা মুক্তি। এছাড়াও লাহিড়ী মোহনপুর, উধুনিয়া,বড়পাঙ্গাসী,বাঙালা ইউনিয়নে আব্দুল লতিফ মির্জার একচেটিয়া ভোট ব্যাংক ছিলো এই ভোটা গুলো মুক্তির পক্ষে যাওয়ার সম্ভবনা রয়েছে। সেলিনা মির্জা মুক্তি অনেক আগে থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তার পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার হাত ধরেই রাজনীতিতে আসা। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন।

কৃষি নির্ভরশীল এবং একাংশ চলনবিল বেষ্টিত এই উপজেলার মোট আয়তন ৪১৪.৪৩ বর্গ কিলোমিটার। ভোটার সংখ্যা ৪ লাখ ৪৩ হাজার ৪২০ জন। পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৭৬ জন এবং নারী ভোটার রয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৯ জন। আব্দুল লতিফ মির্জা উল্লাপাড়ার মাটিও মানুষের নেতা হিসেবে পরিচিত ছিলেন, তার মেয়ে সেলিনা মির্জা মুক্তি সেই পথ ধরে অনেক আগে থেকেই উল্লাপাড়ার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

সেলিনা মির্জা মুক্তি নিজেকে প্রার্থীতা হিসেবে ঘোষণা দেওয়ার পর উল্লাপাড়া উপজেলায় নির্বাচনমুখী সাধারণ মানুষ বলে জানান এই প্রার্থী। সেলিনা মির্জা মুক্তি আরো জানান তিনি নির্বাচিত জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা আওয়ামী লীগ কে সুসংগঠিত করেছেন, এবং দলীয় নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন তার আদর্শে তিনি সাধারণ মানুষের জন্য কাজ করে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর