মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

বৃদ্ধ বয়সে সঙ্গের প্রয়োজন মেটাতে বৃদ্ধাশ্রমের ভূমিকা বাড়ছে -সিরাজগঞ্জে দীপু মনি

নিজস্ব প্রতিবেদক / ২৫১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩ মে, ২০২৪


সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি বলেছেন, বৃদ্ধ বাবা-মাকে একা বাসায় রেখে সংসারের প্রয়োজনে অনেক সন্তানকে কাজ কর্মে যেতে হয়। তখন মা-বাবারা নিঃসঙ্গতাবোধ করেন। বিষন্নতায় তারা মানষিক সমস্যায় কষ্ট পান। এমন সময়ে বৃদ্ধদের যে কোনো সঙ্গের প্রয়োজন হয় এবং প্রয়োজন অনুভব করেন। যে কারনে আজ দেশের বিভিন্ন স্থানে বৃদ্ধাশ্রম গড়ে উঠছে।

শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়ায় হেনরী ভূবন বৃদ্ধাশ্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

এসময় সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: কে,এম হোসেন আলী হাসান ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু’র ব্যক্তি উদ্যোগে ৬ একর জায়গায় নির্মিত দ্বিতল আধুনিক ভবনে ৫৬টি কক্ষে ১১২জন বসবাস করতে পারবেন। এই ভবনে বিনোদন সহ আছে নানা সুবিধা। সামনে সৌন্দর্য্য বর্ধন, পুকুর সহ আছে পার্ক সুবিধাও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর