শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

বেলকুচিতে বোমা বিস্ফোরণ মামলার আসামি আবু তালেব গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৩৫১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৪ মে, ২০২৪



সিরাজগঞ্জের বেলকুচিতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে একজনের মৃত্যু’র ঘটনায় দায়েরকৃত মামলার সন্দেহভাজন ও থানা চত্বরে বিশৃঙ্খলা, উপজেলা চেয়ারম্যান প্রার্থীর উপরে হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি আবু তালেবকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার বিকেলে উপজেলার সুবর্নসাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আবু তালেব বেলকুচি উপজেলার সুবর্নসাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

সিরাজগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ জুলহাজ উদ্দিন বিপিএম (বার), পিপিএম জানান, আবু তালেব গত জাতীয় সংসদ নির্বাচনের আগে সংগঠিত বোমা বিস্ফোরণ ও একজনের মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সন্দেহভাজন আসামি। শনিবার বিকেলে তাকে নিজবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর বেলকুচি উপজেলার সুবর্নাসাড়া গ্রামে শ্রমিকলীগ নেতা মোতালেবের বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ফজলু নামে একজন নিহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর