বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

সিংড়ায় নারী শ্রমিকদের পাশে পরিবেশ কর্মীরা খাদ্যসামগ্রী ও পানীয়-জল বিতরণ

নাটোর প্রতিনিধি: / ১৯০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ মে, ২০২৪

এবার তীব্র তাপদাহে জর্জরিত উপজাতি নারী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

শনিবার বেলা ১১ টায় উপজেলা রাতাল এলাকায় শতাধিক ধান কাটা নারী শ্রমিকের মাঝে বোতলজাত পানি, জুস, লাচ্ছি, খাবার স্যালাইন ও বিস্কুট বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ ও প্রাণী সম্পদ কর্মকর্তা ড. ইফতেখারুল ইসলাম উপস্থিত থেকে কৃষি ও কৃষকদের খোঁজ  খবর নেন এবং এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। আরো উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ কর্মী জাকারিয়া মিঠু, আবু বকর সিদ্দিক, শিক্ষক হাসিবুল হাসান শিমুল, রিপন হোসেন প্রমূখ। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, মূলত তারা চলনবিলের পাখি, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য রক্ষায় কাজ করেন। তীব্র তাপদাহে যখন সাধারণ মানুষের ঘরে বসবাসই কঠিন হয়ে দাঁড়িয়েছে। পানীয়-জলের অভাবে মানুষ ও জীবকূলের জীবন-যাপন ওষ্ঠাগত অবস্থা। তখন তারা প্রখর তাপদাহে জর্জরিত ধান কাটা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। এখন পর্যন্ত আট শতাধিক শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, প্রখর তাপদাহ উপেক্ষা করে কৃষক তাদের স্বপ্নের সোনার ফসল বোরো ধান কেটে ঘরে তুলতে ব্যস্থ সময় কাটাচ্ছেন। তাপদাহে জর্জরিত কৃষকের পাশে দাঁড়িয়ে দৃষ্ঠান্ত স্থাপন করেছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। আশা করছি এই সহযোগিতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর