বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে সাংবাদিক দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে তাড়াশে ছাত্রলীগ ও যুবলীগ নেতাসহ ৪ জনকে জেলহাজতে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও মুক্তির দাবি সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত

নাটোরে বাজুসের মতবিনিময় সভা

নাটোর প্রতিনিধি: / ১৮১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ মে, ২০২৪

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) নাটোরে দুই শতাধিক স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ মে) বিকেল ৫টার দিকে শহরের কানাইখালী এলাকায় সিলভার স্পুন রেস্তোরায় বাজুস নাটোর জেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে। সংগঠনটির জেলা কমিটির আহবায়ক স্বপন কুমার পোদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক উত্তম ঘোষ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাজুস কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোঃ আলী হোসেন, বাজুস নাটোর জেলা শাখার সদস্য সচিব রঘুনাথ কর্মকার।

আরো বক্তব্য রাখেন শহরের লালবাজার এলাকার নিউ বিনা জুয়েলার্সের মালিক গোবিন্দ কমকার, অনিমা জুয়েলার্সের মালিক দুলাল  কমকার, সজিব কমকার, রুমা জুয়েলার্সের মালিক রতন রায়, আনোয়ার জুয়েলার্সের মালিক মোঃ আনোয়ার হোসেন, পদ্মা জুয়েলার্সের মালিক সানোয়ার হোসেন প্রমূখ। বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক উত্তম ঘোষ বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর সাহেবের নেতৃত্বে সংগঠনটি আজ অনেক শক্তিশালী। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি সারা দেশের জুয়েলারি ব্যবসায়ীদের এক কাতারে এনে মর্যাদার সাথে ব্যবসার অনুকুল পরিবেশ সৃষ্টি করতে চান। সেই লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে তাঁর নির্দেশে কাজ করছে কেন্দ্রীয় কমিটি। পাশাপাশি ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা করার চিন্তা ভাবনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাজুসের সভাপতি সায়েম সোবহান আনভীরের কারণে আজ দেশের স্বর্ণ ব্যবসা বিশ্বের কাছে সুনাম অর্জন করেছে। বিশ্বব্যাপী বাজুসকে এখন মডেল হিসাবে দেখছে। দেশেও সুনাম অক্ষুন্ন রেখেছে বাজুস। তাই এখন দেশের সকল জেলা ও উপজেলার ব্যবসায়ীদের এক কাতারে আসা উচিত। তবেই মর্যাদার সাথে এবং নিরাপত্তার সাথে ব্যবসা করা সম্ভব হবে।

তিনি বলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতির নির্দেশ দেশের সকল ব্যবসায়ীদের সোনার মান ঠিক রেখে সততার সঙ্গে ব্যবসা করতে হবে। পাশাপাশি সবাইকে কেন্দ্রীয় নির্দেশনা মেনে ব্যবসা করতে হবে। এতে সকলের কল্যাণ হবে। মতবিনিময় সভায় স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা ব্যবসা সংক্রান্ত এবং সংগঠনের কার্যক্রম নিয়ে নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে তা সমাধানের পথ বের করার আহবান জানান। এসময় বাজুস কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ তা শোনেন এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি সায়েম সোবহান আনভীর সাহেবের সাথে আলাপ-আলোচনা করে তা বাস্তবায়নের আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর