বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

সিরাজগঞ্জ জেলার মাধ্যমিকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক রেজওয়ানুল হক

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৩১১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৭ মে, ২০২৪


জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (কৃষি) মোঃ রেজওয়ানুল হক ২০২৪ সালের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হওয়ার পর এবার সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই সফলতায় বিদ্যালয়টির ছাত্র-ছাত্রী, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ ও উপজেলার সকল শিক্ষানুরাগীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

মঙ্গলবার (৭ মে) সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত ৫মে উপজেলার সকল শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষকদের মধ্যে যাচাই বাছাই করে এই ফলাফল প্রকাশ করা হয়।

জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মোঃ রেজওয়ানুল হক বলেন, এ অর্জন আমার একার নয়। এ অর্জন আমার প্রতিষ্ঠান প্রধান, সহকর্মীর ও শিক্ষার্থীদের ভালোবাসার । এই কৃতিত্ব ধরে রাখতে আমি সর্বদা চেষ্টা করবো। আমাকে উপজেলার পর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি সামনের দিনগুলোতে এই সফলতা আমাকে আরো অনুপ্রেরণা যোগাবে।

জামতৈল ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা বলেন, মোঃ রেজওয়ানুল হকের জন্য রইলো শুভ কামনা। আশা করছি তিনি বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হবেন। তাহলে আমাদের আরো ভালো লাগবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর