মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফ সন্ত্রাসী নিহত

অনলাইন ডেস্ক: / ২৮৪ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৭ মে, ২০২৪

বান্দরবানের রুমা উপজেলার দার্জিলিং পাড়ায় যৌথবাহিনীর অভিযানে ‘কুকি চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’ এর এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছেন। এসময় তল্লাশি অভিযান চালিয়ে ৩টি একে-২২ রাইফেল ১টি শটগান, ৭১ রাউন্ড তাজা অ্যামোনিশন, ১৫৭ রাউন্ড শটগান অ্যামোনিশন, বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, ১টি ড্রোন, ৩টি জুম্মল্যান্ডের পতাকা, মোবাইল ফোন ও ওয়াকিটকি সেট জব্দ করা হয়। এই অভিযানে যৌথবাহিনীর সদস্যরা ‘কেএনএ’ সন্ত্রাসীদের ব্যবহারকৃত বাঙ্কার ও পর্যবেক্ষণ চৌকি ধ্বংস করে দেয়।

গোয়েন্দা সূত্রের ভিত্তিতে নিশ্চিত হয়ে যৌথবাহিনীর সদস্যরা মঙ্গলবার ৭ সকালে রুমা-বগালেক-কেওক্রাডং সড়ক সংলগ্ন দার্জিলিং পাড়া ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। এসময় ‘কেএনএ’ সন্ত্রাসীরা টহল দল লক্ষ্য করে গুলি চালায়। সেনা সদস্যরা পাল্টা জবাব দেয়। এতে ‘কেএনএ’ এর এক সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।


রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে এ বিষয়ে বিস্তারিত কোন তথ্য বা নিহতের নাম ও পরিচয় সম্পর্কে তিনি কোন তথ্য জানাতে সম্মত হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর