মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

সিরাজগঞ্জে ভোট কেনার সময় ইউপি চেয়ারম্যান আটক

নিজস্ব প্রতিবেদক / ২৩০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৮ মে, ২০২৪


সিরাজগঞ্জের বেলকুচিতে টাকা দিয়ে ভোট কেনার সময় এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার তামাই পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ৯৪ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। আটককৃত জহুরুল ইসলাম ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আদনান মোস্তাফিজ জানান, তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে একজন প্রার্থীর পক্ষে টাকা দিয়ে ভোট কেনা এবং প্রভাব বিস্তার করার সময় ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলামকে হাতেনাতে ৯৪ হাজার টাকাসহ আটক করা হয়। তাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আটক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর