শনিবার, ০৯ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

জামালপুরে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৫ মে, ২০২৪

জামালপুরের বকশীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রিফাত (১৬) নামে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রিফাত বকশীগঞ্জ থানায় কর্মরত এসআই লাভলুর ছোট ভাই।

বুধবার (১৫ মে ) দুপুরে রিফাত তার বন্ধুদের সঙ্গে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। রিফাত পার্শ্ববর্তী শেরপুরের দীঘারপাড় গ্রামের আব্দুল হালিম সরকারের ছেলে। রিফাত এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।বকশীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. তুহিনুল হক বলেন, দুপুর ১টার দিকে রিফাতসহ কয়েকজন উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। এক পাড় থেকে অন‍্য পাড়ে সাঁতার কেটে যাওয়ার সময় মাঝ পুকুরে গিয়ে ডুবে যায় রিফাত। এ সময় স্থানীয়রাসহ পুকুরে থাকা লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও জামালপুর থেকে ডুবরি দল না পৌঁছানোয় উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। তবে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছিল, পুকুরে জাল টেনে লাশ উদ্ধার করার চেষ্টা করা হয়। পরে জামালপুর থেকে ডুবরি দল এসে রিফাতের লাশ উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ খাঁন বলেন, দুপুরে উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে রিফাত। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর