রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল রাতে, জানবেন যেভাবে

অনলাইন ডেস্ক: / ২২৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৫ মে, ২০২৪

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফলাফল আজ বুধবার (১৫ মে) রাতে প্রকাশ হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, চূড়ান্ত ফল প্রস্তুতের কাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল বুধবার প্রকাশ হবে।

যেভাবে ফলাফল জানা যাবে-

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের মোবাইলফোনে পাঠানো এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকেও জানা যাবে।

প্রসঙ্গত, গত ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলার পরীক্ষা হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। ২০ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হন ২০ হাজার ৬৪৭ জন। গত ১৪ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত তারা মৌখিক পরীক্ষায় অংশ নেন।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এরপর ২২ মার্চ রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ১৭ জুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর