বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম

সিরাজগঞ্জে দুই উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী সেলিনা মির্জা ও মনিরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: / ৪২০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২১ মে, ২০২৪



ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিরাজগঞ্জের দুই উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে উল্লাপাড়া উপজেলায় মোটর সাইকেল প্রতীকে ৮৮ হাজার ১শত ৯২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নবী নেওয়াজ খাঁন বিন হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ৮ শত ৬১ ভোট। দুই জনের ভোটের ব্যাবধান ৬৬ হাজার ৩শত ৩১। অন্য দিকে বেসরকারি ফালফলে তাড়াশ উপজেলা পরিষদ চেয়ারম্যান হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক যুবলীগ সভাপতি মনিরুজ্জামান মনি । তিনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ১ শত ৩১ ভোট। তার এক মাত্র প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সন্জিত কুমার কর্মকার আনারস প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৬ শত ২৭ ভোট। তাদের দু’জনের ভোটের ব্যাবধান মাত্র ৪ হাজার ৫ শত ৪ টি।

ভোট গননা শেষে জেলা রিটানিং অফিসার গণপতি রায়  বেসকরকারি ভাবে উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার ফলাফল ঘোষনা করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর